Adarsha College Dinajpur আদর্শ মহা‌বিদ্যালয়, দিনাজপুর
দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে সবাইকে স্বাগতম

১৯৬৭ ইং সালে তৎকালীন এস, এন (সুরেন্দ্র নাথ) কলেজটি দিনাজপুর শহরের পৌরসভার বাইরে সুইহারীতে স্থানান্তরিত হওয়ার মাধ্যমে দিনাজপুর সরকারি কলেজ হিসেবে প্রতিষ্ঠা লাভ করায়, দিনাজপুর শহরের আপামর জনসাধারন ও সচেতন অভিভাবক বৃন্দের দাবীর প্রেক্ষিতে তৎকালীন দিনাজপুর জেলার জেলা প্রশাসক মরহুম শফিউল আলম এর উদ্যোগে দিনাজপুর জেলার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের সহোযোগীতায় ১লা সেপ্টেম্বর, ১৯৬৯ ইং সালে দিনাজপুর পৌর শহরের কেন্দ্রস্থলে ঘাসিপাড়া মহল্লায় আদর্শ মহাবিদ্যালয় টি প্রতিষ্ঠা লাভ করে। দিনাজপুর জেলা সদরে বেসরকারি কলেজের মধ্যে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক>, কারিগরি বোর্ডের অধীনে এইচ এস সি ব্যবসায় ব্যবস্থাপনা (বি,এম), জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী (পাস) কোর্স ও স্নাতক (সম্মান) কোর্সে মোট ০৯ টি বিষয়ে (বাংলা ভাষা ও সাহিত্য রাস্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, , হিসাব বিজ্ঞান, ব্যাবস্থাপনা, মার্কেটিং, পদার্থ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রানী বিজ্ঞান) পাঠদান করা হয়। অভিজ্ঞ শিক্ষক মডলী দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানটির ফলাফল বরাবরই সন্তোষ জনক। কোলাহোল মুক্ত মনোরোম পরিবেশে শহরের প্রান কেন্দ্রে অবস্থিত প্রতিষ্ঠানটি বিদ্যা অর্জনের জন্য উত্তম প্রতিষ্ঠান হিসেবে সকলের কাছ সমাদৃত।


 

HSC/HSC BM Online Admission-2025-2026 এখানে উল্লেখিত Admission Form বাটন হতে Studentder ভর্তি ফর্ম পূরণের পর তা ২ কপি প্রিন্ট করে নিম্নে নির্দেশনাবলীতে উল্লেখিত কাগজপত্র সংযুক্ত করে কলেজে জমা দিতে হবে।

নির্দেশনাবলী
ভর্তির আবেদন ফরমের সাথে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবেঃ
১।  মূল নম্বরপত্র/মার্কশিট এবং ৩ (তিন) কপি ফটোকপি।
 ২।  মূল প্রশংসাপত্র এবং ৩ (তিন) কপি ফটোকপি।
 ৩।  মূল এডমিট কার্ড এবং ৩ (তিন) কপি ফটোকপি।
 ৪।  মূল রেজিস্ট্রেশন কার্ড এর ৩ (তিন) কপি ফটোকপি।
 ৫।  পাসপোর্ট সাইজ  এর ৩ (তিন) কপি রঙ্গীন ছবি।
৬।  শিক্ষার্থীর জন্ম নিবন্ধন/এন আই ডি কার্ডের ফটোকপি ।
৭।  পিতার এন আই ডি কার্ডের ফটোকপি ।
৮।  মাতার এন আই ডি কার্ডের ফটোকপি ।
 ৯।  শিক্ষাবিরতি যদি থাকে তাহলে শিক্ষা বিরতির প্রত্যয়নপত্রের মূল কপি।
 ১০।  প্রদত্ত মোবাইল নম্বরটি অবশ্যই সার্বক্ষণিক খোলা থাকতে হবে। কোন কারণে মোবাইল নম্বর পরিবর্তন হলে তা অবশ্যই কলেজ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
 

বিঃ দ্র - Admission form পূরণ করার পূর্বে Browser এর Settings-এ গিয়ে Cache ক্লিয়ার করে নিন 

Adarsha College Dinajpur আদর্শ মহা‌বিদ্যালয়, দিনাজপুর
Dynamic Calendar
Loading...
0
0
0
2
1
0
5